চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে বাদ পড়লেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
এই আসন থেকে মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আমিন খান রুহুল।
আজ শুক্রবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন।
এছাড়া চাঁদপুর-৪ আসনে সাবেক সংসদ সদস্য ড. শামছুল হক ভূঁইয়াকে বাদ দেয়া হয়েছে।
ওই আসনে মনোনয়ন পেয়েছেন সাংবাদিক মোহাম্মদ শফিকুর রহমান।
তার আগে রিটার্নিং অফিস থেকে বৈধতা পেয়েছিলেন মহাজোটের এ দুই হেভিওয়েট প্রার্থী।
মুহিব





