ময়নাতদন্ত শেষে জামায়াত নেতা ইউসুফের মরদেহ রোববার সন্ধ্যা সোয়া ৬টায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাশেমপুর কারাগারের ডেপুটি জেলার আবিদ আহমেদ মৃতের বড় ছেলে মাহবুব রহমানের কাছে লাশ হস্তান্তর করেন। এ সময় তার বড় মেয়ের স্বামী ড. ওহাবও উপস্থিত ছিলেন।
এর আগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেন্সিক ও মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক শফিউজ্জামান ময়না তদন্ত সম্পন্ন করেন।
ঢামেক থেকে জামায়াত নেতা ইউসুফের মরদেহ ধানমন্ডির ১০/এ গোলাপ ভিলায় নেয়া হয়। এই বাড়ি থেকেই তিনি গ্রেফতার হয়েছিলেন। এরপর লাশ বাগেরহাটের শরণখোলায় গ্রামের বাড়িতে লাশ দাফন করা হবে।
সকাল সাড়ে ১১ টায় রাজধানীর বিএসএমএমইউ (সাবেক পিজি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জামায়াতের এই শীর্ষ নেতা।
[b]ঢাকা, ৯ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]