শ্রীলঙ্কার তিনটি গির্জায় ও তিনটি হোটেলে বোমা হামলায় কমপক্ষে দুই শতাধিক লোক নিহত ও পাঁচ শতাধিক লোক আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ ।

কেন্দ্রীয় প্রচার বিভাগ স্বাক্ষরিত এক বিবৃতিতে একথা জানানো হয়।

বিবৃতিতে বলেন, “শ্রীলংকার তিনটি গির্জায় ও তিনটি হোটেলে বোমা হামলা কমপক্ষে দুই শতাধিক লোক নিহত ও পাঁচ শতাধিক লোক আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি।

তিনি বলেন, বোমা হামলার এ ঘটনা বিশ্ব শান্তির জন্য এক মারাত্মক হুমকি। আমি আশা করি শ্রীলঙ্কা সরকার এ ঘটনার নিরপেক্ষভাবে তদন্ত করে এ ঘটনার সাথে জড়িত দের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবেন।

বোমা হামলায় যারা নিহত হয়েছেন আমি তাদের শোক-সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”