সাহস থাকলে মাঠে থাকুন, ওই সময়ের নির্বাচনে অংশগ্রহণ করুন। ২০১৯ সালের নির্বাচনই হবে আসল নির্বাচন। শুক্রবার বিকেলে ডুমুরিয়া উপজেলার বধ্যভূমিতে খুলনা জেলা ১৪ দল আয়োজিত ‘১৯৭১ সালের গণহত্যার স্মরণসভায়’ এ সব কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন।

মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতচক্র এ দেশে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। ইসলামের নামে তারা জঙ্গিবাদ সৃষ্টি করে গুলশানে বিদেশিদের হত্যা ও শোলাকিয়ায় ঈদের জামাতে হামলা করেছিল। এখনও তারা বসে নেই। খালেদা জিয়া খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।

তিনি বলেন, ১৯৭১ সালের ২০ মে চুকনগরে যে গণহত্যা হয়েছিল, তা ইতিহাসের এক বর্বরতম গণহত্যার ঘটনা। বিএনপি-জামায়াতচক্র এ দেশে এখনো সেই হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। বিএনপি-জামায়াতকে হঠাতে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। আগামী নির্বাচনে বিজয়ী হতে না পারলে ৭১’র দোসররা আবার চুকনগরের বধ্যভূমির মতো গণহত্যা চালাবে।

খুলনায় ১৪ দলের সমন্বয়ক ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এমপির সভাপত্বিতে সভায় বক্তব্য রাখেন, নৌপরিবহন মন্ত্রী মো. শাহজাহান খান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাসদের আহবায়ক রেজাউল রশিদ খান প্রমুখ।

মামুন/জেড