সরকারি জমি দখল নিয়ে কামরাঙ্গীর চর বেড়ীবাঁধ এলাকায় আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষ হয়েছে। রোববার সন্ধ্যা ৬টায় শুরু হওয়া দেড় ঘন্টাব্যাপী এ সংঘর্ষে ৬ জন আহত হয়।
আহতরা হলেন- সালাম, রুবেল, দুলাল, সিরাজ, জনি ও রফিক। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
বেড়ীবাঁধ এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্য নুরুন্নবী হোসেন জানান, বেড়ীবাঁধের জায়গা দখল নিয়ে আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় ৬ জন আহত হয়েছেন।
এলাকাবাসী জানায়, আজ সন্ধ্যায় কামরাঙ্গীর চর এলাকায় নদীর লারবাগ অংশে চরের জমি নিয়ে লালবাগ ও কামরাঙ্গীর চর আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষ শুরু হয়। উভয় গ্রুপের ২-৩'শ সদস্য দেশিয় অস্ত্র নিয়ে বঙ্গবন্ধুর স্লোগান দিয়ে সংঘর্ষ শুরু করে। লালবাগ আওয়ামী লীগের সদস্যরা ১টি কাঠের ব্রিজে আগুন ধরিয়ে দেয়। এছাড় আশপাশের দোকানপাট ভাঙচুর করে।
[b]ঢাকা, এমআর, ২৩ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
রাজনীতি
সরকারি জমি নিয়ে অ.লীগের ২ গ্রুপের সংঘর্ষ: আহত ৬
সরকারি জমি দখল নিয়ে কামরাঙ্গীর চর বেড়ীবাঁধ এলাকায় আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষ হয়েছে। রোববার সন্ধ্যা ৬টায় শুরু হওয়া দেড় ঘন্টাব্যাপী এ সংঘর্ষে ৬ জন আহত হয়।