গণতান্ত্রিকভাবে নির্বাচিত মিশরের প্রথম প্রেসিডেণ্ট ড. মুহাম্মাদ মুরসিসহ মুসলিম ব্রাদারহুডের ১২ জন নেতাকে রাজনৈতিক মামলায় ষড়যন্ত্রমূলকভাবে দণ্ডিত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ।
আজ বুধবার এক বিবৃতির মাধ্যমে তিনি একথা জানান।
তিনি জানান, একজন নির্বাচিত প্রেসিডেণ্টকে অস্ত্রের জোরে ক্ষমতাচ্যুত করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও শাস্তি প্রদান গণতন্ত্রকে হত্যা করার শামিল। এ ঘটনা মূলতঃ মিশর থেকে ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন্ করার এটি আন্তর্জাতিক চক্রান্তেরই অংশ।
তিনি আরো জানান, মিশরে চলছে বিচারের নামে ইসলামী নেতৃবৃন্দকে নিশ্চিহ্ন করার মহাষড়যন্ত্র। বিচারের নামে এ প্রহসনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি মুসলিম বিশ্ব, জাতিসংঘ, ওআইসি এবং সকল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও শান্তিকামী বিশ্ববাসীর প্রতি আহবান জানান তিনি।
এসএইচ





