ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদে “আদর্শ ঢাকা আন্দোলনের”মনোনীত প্রার্থী সালেহ সিদ্দিকীর পক্ষে ব্যাপক জনমতে ভীত হয়ে তফসিল ঘোষণার পর থেকে লাটিমের নির্বাচনী মাইকিং ভাংচুর, কর্মীদের উপর নির্যাতন, পুলিশী হয়রানী ও গ্রেফতার অভিযান চলছে বলে অভিযোগ উঠেছে।
তিনি বলেন, রোববার (২৬ এপ্রিল) নির্বাচনী প্রচারণার শেষ সময়ে আওয়ামী লীগের কর্মীরা আইন-শৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় মগবাজারের বিভিন্ন এলাকায় লাটিমের সাটানো সকল পোস্টার, ব্যানার, ফেস্টুন একযোগে কেটে ফেলে দেয়।
তিনি বলেন, আজ ২৭ এপ্রিল লাটিমের নির্বাচনী এজেন্টদের হুমকি প্রদাণ করে। এমনকি ২০ দলের নেতা-কর্মীদেরকে কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিচ্ছে।
তিনি আরও বলেন, আমরা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে জনগণকে তার ভোটাধিকার প্রয়োগের সুযোগ দানের জন্য নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানাচ্ছি।
এমকে





