ঢাকা মহানগরীর অপহৃত ২২ পরিবারের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ মতবিনিময় শুরু হয়েছে।
অপহৃত পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত আছেন- ইফতেখার আহমেদ দিনার, মো. জহির, সেলিম রেজা, আসাদুজ্জামান, সম্রাট মোল্লা, মাজহারুল ইসলাম রাসেল, পারভেজ হোসেন, চঞ্চল, আল-আমিন, খালেদ হোসেন সেলিম, সাজেদুল ইসলাম সুমন, আবদুল কাদের ভূঁইয়া মাসুম (তানভির), এ এম আদনান চৌধুরী, নিজাম উদ্দিন মুন্না, কাউসার, মো. তরিকুল ইসলাম, মাহবুব হোসেন সুজন, কাজী ফরহাদ, তরিকুল ইসলাম তারা, মফিজুল ইসলাম রাশেদ প্রমুখ।
এ ছাড়া বিএনপির সাংগঠনিক সম্পাদক অপহৃত এম ইলিয়াস আলী ও বিএনপি নেতা চৌধুরী আলম পরিবারের সদস্যরা উপস্থিত রয়েছেন।
দলের নেতাদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আরএ গণি, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নান, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী আহমেদ প্রমুখ উপস্থিত রয়েছেন।
উল্লেখ্য, মতবিনিময়ের পরপরেই সার্বিক বিষয় নিয়ে বিএনপি চেয়ারপারসন মিডিয়ার সামনে কথা বলবেন।
[b]ঢাকা, এমএইচ,২২মে (টাইমনিউজবিডি.কম)[/b]
রাজনীতি
খালেদার সঙ্গে মতবিনিময়ে অপহৃত ২২ পরিবারের সদস্যরা
ঢাকা মহানগরীর অপহৃত ২২ পরিবারের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ মতবিনিময় শুরু হয়েছে





