ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেছেন, যে কোনভাবে ক্ষমতায় টিকতে আওয়ামী লীগ সরকার মরিয়া হয়ে উঠেছে। ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হিসেবে গুম-খুনকেই তারা বেছে নিয়েছে।
শনিবার রাজধানীর এক মিলনায়তনে ছাত্রশিবিরের মাসিক কেন্দ্রীয় সেক্রেটারিয়েট বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিবির সভাপতি বলেন, দেশ আজ মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। দেশের বিভিন্ন স্থানে মানুষের লাশ পাওয়া যাচ্ছে। মানুষকে ভীত-সন্তস্ত্র রাখতে পরিকল্পিতভাবে গুম খুনের ঘটনা ঘটানো হচ্ছে এবং এইসব হত্যাকাণ্ডের সাথে সরকারের যোগসাজশ আছে।
শিবিরের নেতাকর্মীদের আইনশৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে গিয়ে হত্যা করছে। যে সরকারের সময় আদালত প্রাঙ্গন থেকে ৭ জন লোক তুলে নিয়ে গিয়ে হত্যা করে লাশ ভাসিয়ে দেয়া হয়, সেই সরকার ইতিহাসের সবচেয়ে অযোগ্য ও ব্যর্থ সরকার।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সারাদেশের মানুষ আজ জেগে উঠেছে। আপনাদের পাশে আছে। কাজেই, ছাত্রজনতাকে সাথে নিয়ে আপনাদেরকেই আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটাতে হবে।
শিবির নেতাকর্মীরা শহীদ হয়ে, নির্যাতিত হয়ে আমাদের চলার পথকে প্রশস্ত করেছেন। এই পথ ধরেই সামনের দিকে এগিয়ে যেতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান শিবির সভাপতি।
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই [/b]
রাজনীতি
'হত্যা-গুম আ,লীগের ক্ষমতায় থাকার হাতিয়ার'
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেছেন, যে কোনভাবে ক্ষমতায় টিকতে আওয়ামী লীগ সরকার মরিয়া হয়ে উঠেছে। ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হিসেবে গুম-খুনকেই তারা বেছে নিয়েছে। শনিবার রাজধানীর এক মিলনায়তনে ছাত্রশিবিরের মাসিক কেন্দ্রীয় সেক্রেটারিয়েট বৈঠকে





