দেশের বিশিষ্ট সমাজ বিজ্ঞানী, রাজনৈতিক বিশ্লেষক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পিয়াস করিম-এর অকাল মৃত্যুর পর তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
সোমবার রাতে পিয়াস করিমের বাসায় গিয়ে তিনি শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটান এবং তাদের শান্তনা দেন।
এসময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী ও সেলিমা রহমান ও খালেদা জিয়ার উপদেষ্টা সাবিউদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. এম এ জাহিদ হোসেন, আব্দুল মান্নান ও আবদুল আওয়াল মিন্টু, যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।
সোমবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন পিয়াস করিম।
এএইচ





