স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘হবিগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের(র্যাব) উদ্ধার করা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ দেখে বলা যাবে না দেশ অরক্ষিত।’
পবিত্র রমজান উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় পোশাক শ্রমিকদের বেতনভাতা পরিশোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত সভা শেষে সংবাদিকদের এ কথা বলেন তিনি।
আসাদুজ্জামান খান বলেন, ‘হবিগঞ্জের সাতছড়িতে পাহাড়ি বনের ভিতর অস্ত্র সঠিক সময়ে উদ্ধার করেছে র্যাব। এ অস্ত্রগুলো কারা কখন কিভাবে মওজুদ করেছে তা তদন্ত করা হচ্ছে। একই সঙ্গে কারা জড়িত এ বিষয়েও খোঁজ খবর নেওয়া হচ্ছে।’
মায়ানমার সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘মায়ানমারের পরিস্থিতি এখন শান্ত।’
আসন্ন ঈদের আগেই পোশাক মালিকরা তাদের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘এবার বেতনভাতা নিয়ে পোশাক শ্রমিকরা অসন্তুষ্ট হবেন না। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নেই।’
এ সময় বিকেএমই ও বিজেএমই নেতৃবৃন্দসহ পুলিশ প্রধান হাসান মাহমুদ খন্দকার, ডিএমপি কমিশনার বেনজির আহমদসহ একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ০৫ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
রাজনীতি
অস্ত্র ও গোলাবারুদ দেখে বলা যাবে না দেশ অরক্ষিত: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, হবিগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের(র্যাব) উদ্ধার করা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ দেখে বলা যাবে না দেশ অরক্ষিত





