ইয়াছিন রানা: ১৪ দলের জঙ্গিবাদ-সন্ত্রাস-সাম্প্রদায়িকতা রুখে দাঁড়াবার আহবান নিয়ে আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে সকল স্তরের মানুষকে সমবেত হওয়ার আহবান জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
আজ রোববার এক বিবৃতিতে পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন ও সাধারণ সমপাদক কমরেড ফজলে হোসেন বাদশা বলেন, রমজান মাস ও ঈদের দিন ঢাকার গুলশান ও কিশোরগঞ্জে শোলকিয়া যারা জিহাদের নামে মানুষ খুন করে, তারা মানুষ নামের পশু। এই পশুদের সৃষ্টিকারী বিকৃত ধর্মের ধ্বজাধারীদের খুজে বের করতে হবে।
বিবৃতিতে আরো বলা হয়, এরা দেশের শত্রু, মুক্তিযুদ্ধের শত্রু , মানবতার শত্রু। এদের রুখে দিতে জনগণকে ’৭১ সালের মতই ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাই আসুন দলমত নির্বিশেষে আগামীকাল শহীদ মিনারে প্রতিরোধ সমাবেশে যোগ দেই।





