ধামরাই ছাত্রলীগের আহবায়ক ধর্ষণ মামলার আসামি লায়ন পারভেজকে দল থেকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রলীগ।

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) দুপুরে ঢুলিভিটা এলাকায় এ বিক্ষোভ মিছিল করে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

মিছিলটি ধামরাই রথখোলা থেকে বের হয়ে ঢুলিভিটা বাসষ্ট্যান্ডে গিয়ে শেষ হয়। ঢুলিভিটা বাসষ্ট্যান্ডে এক পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- পৌর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মো. তুষারসহ অন্যা নেতাকর্মীরা। অবিলম্বে নারী নির্যাতনকারী লায়ন পারভেজকে দল থেকে বহিষ্কাররের দাবি জানান তারা।

গত ২ এপ্রিল সাভারে এক গার্মেন্টস শ্রমিককে অপহরণ ও ধষর্ণের অভিযোগে ব্যাংক কলোনি এলাকা থেকে ধামরাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক লায়ন পারভেজকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ। বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন।

এসটি