উপজেলা নির্বাচনে সরকার নগ্ন হস্তক্ষেপ করেছে উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের অবস্থা আরো তলানীতে যেত। বিএনপি আরো ৩০ ভাগ চেয়ারম্যান পদ বেশি পেত।
মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাবে মাহমুদুর রহমান মুক্তি পরিষদ আয়োজিত ‘যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট, বর্তমান সরকারের ভূমিকা, বিপন্ন মানবাধিকার ও গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
রফিকুল ইসলাম বলেন,পুলিশি রাষ্ট্র কায়েম করে বেশি দিন ক্ষমতায় থাকা যায় না। জনগণের অধিকার হরণ করে দেশের কল্যাণে কাজ করার কথা কেবল মুখেই বলা সম্ভব।
তিনি সরকারের সমালেচনা করে বলেন, এই সরকার মানবাধিকারের প্রতি কোনো রকম তোয়াক্কা করছে না। প্রতিনিয়ত মানুষের মৌলিক অধিকার হরণ করাই যেন তাদের একমাত্র কাজ। তাই ভবিষ্যতে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে এর জন্য তাদের আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
সংগঠনের সভাপতি রেজাউল করিম সিকাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ।
[b]ঢাকা,এমএইচ,৪ মার্চ (টাইমনিউজবিডি.কম)// কেএইচ[/b]
রাজনীতি
উপজেলা নির্বাচনেও সরকার নগ্ন হস্তক্ষেপ করেছে: ব্যারিস্টার রফিকুল