জঙ্গীবাদের কোন রাষ্ট্র নেই, ধর্ম নেই, জাতি নেই, বর্ণ নেই, জঙ্গীবাদ শুধু জঙ্গী হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত জেলহত্যা দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মানবাধিকার প্রশ্নে তিনি বলেন, আমি ইউরিপিয়ন ইউনিয়নের নেতাদের বলেছিলাম যে কোথায় ছিল আপনাদের মানবাধিকার? যখন ইসরাইল হানাদার বাহীনিরা গাজার ভুখন্ডে হামলা করে হাজার হাজার নারী শিশুদের হত্যা করেছিল। এখন আপনারা বলেন ফাসি দিলে মানবাধিকার লঙ্গন হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপ নেতা সৈয়দ সাজেদা চৌধুরী। সভা পরিচালনা করছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

এসএইচ