উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিযুক্ত করা নিয়ে আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠেয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি)পূর্ব নির্ধারিত বৈঠক হচ্ছে না।
কমিশনের একাধিক কর্মকর্তাসহ কমিশনের সহকারি সচিব ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
কমিশন সূত্রে জানা যায়, আগামীকাল বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর হরতাল কর্মসূচি থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক স্থগিত করে নির্বাচন কমিশন।
তবে কবে নাগাদ এ বৈঠক অনুষ্ঠিত হবে তা জানা যায়নি।  
দশম সংসদ নির্বাচনে প্রধান বিরোধী দলের নির্বাচন বর্জনের কারণে বিভিন্ন এলাকায় ব্যাপক সহিংসতা দেখা গেছে। অনেকের প্রাণহানি হয়েছে। তাই এবার উপজেলা নির্বাচনে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে ব্যাপারে কঠোর অবস্থান নিতে চাচ্ছে কমিশন। তাই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে দফায় দফায় বৈঠক করছে তারা।
[b]ঢাকা, ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ
[/b]