২৯৫ যাত্রী নিয়ে ইউক্রেনে সন্ত্রাসী হামলায় মালয়েশিয়ান এয়ারলাইন্সেরবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ।একই সঙ্গে আন্তর্জাতিকভাবে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের উপযুক্ত বিচার দাবি করেছেন তিনি।
শুক্রবার এক বিবৃতিতে এ দাবি করেন তিনি।
বিবৃতিতে এ জামায়াত নেতা বলেন, 'এ ঘটনায় জানমালের যে ক্ষতি হয়েছে তা পূরণ হওয়ার নয়। এ ধরনের অমানবিক ও নৃশংস ঘটনার বিরুদ্ধে সকল আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিবাদে সোচ্চার হওয়া উচিত।'ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ দিতে বাধ্য করার জন্য আমি জাতিসংঘসহ সকল শান্তিকামী রাষ্ট্রসমূহের প্রতি আহ্বান জানাচ্ছি।'
মালয়েশিয়ার সরকার এবং নিহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান মকবুল আহমাদ।
ঢাকা, ১৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) জেএ





