নারায়ণগঞ্জ-৪ আসনের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, কীভাবে মরব, 'ঠিক জানি না। স্বাভাবিক মৃত্যু হবে, না অস্বাভাবিক হবে, জানি না। কার গুলিতে মরব, সেটাও বুঝি না। খুনি তো চারদিকেই ঘোরে। যদি মৃত্যু হয় তাহলে আপনাদের কাছে অগ্রিম ক্ষমা চেয়ে নিলাম। আমাকে মাফ করে দেবেন।’
মঙ্গলবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দশম সংসদের জাতীয় পার্টির সদ্য প্রয়াত সাংসদ নাসিম ওসমানের ওপর শোক প্রস্তাবের আলোচনায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমি আল্লাহ ছাড়া আর কোনো শক্তির কাছে মাথা নত করি নাই, করবও না। আমার ভাই (নাসিম ওসমান) শেষ জীবনে একটু কষ্ট পেয়ে গেছেন কিছু কারণে। আপনারা যারা এখানে আছেন, সবাই জ্ঞানী-গুণী মানুষ। আপনারা সবাই জনগণের প্রতিনিধি। আল্লাহ তাকেই জনগণের প্রতিনিধি বানান, যার ওপর তার রহমত থাকে। আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তাকে (নাসিম ওসমান) বেহেশত নসিব করে।’
[b]ঢাকা, ৩ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
রাজনীতি
কার গুলিতে মরব বুঝি না: শামীম ওসমান
নারায়ণগঞ্জ-৪ আসনের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, কীভাবে মরব, 'ঠিক জানি না। স্বাভাবিক মৃত্যু হবে, না অস্বাভাবিক হবে, জানি না। কার গুলিতে মরব, সেটাও বুঝি না। খুনি তো চারদিকেই ঘোরে





