রোববার (৩০ জুলাই) রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মিরপুর উত্তর থানা আয়োজিত ‘মহররমের শিক্ষা ও তাৎপর্য শীর্ষক’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

থানা আমীর মনিরুল ইসলাম মৃধার সভাপতিত্বে ও নায়েবে আমীর এস এম লিয়াকত হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- জামায়াত নেতা জামাল উদ্দীন, মো. হাবিবুর রহমান, মুহাম্মদ সামান আলী ও আব্দুল মান্নান প্রমুখ।

মাহফুজুর রহমান বলেন, সরকার দেশ পরিচালনায় সার্বিকভাবে ব্যর্থ হয়েছে। দেশের মূল্য পরিস্থিতি এখন সকল সময়ের সীমা অতিক্রম করেছে। সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ শীর্ষনেতৃবৃন্দের ওপর জুলুম-নির্যাতন চালাচ্ছে। তারা কেয়ারটেকার সরকারের গণদাবি পাশ কাটিয়ে তামাশা ও ভাঁওতাবাজীর নির্বাচনের মাধ্যমে আবারো ক্ষমতা কুক্ষিগত করতে চায়। এই পরিস্থিতিতে থেকে দেশ ও জাতিকে বাঁচাতে হলে আশুরার চেতনা ধারণ করে স্বৈরাচার ও ফ্যাসীবাদী শক্তির বিরুদ্ধে তীব্র গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি তত্ত্ববধায়ক সরকারের গণদাবি আদায়ের লক্ষ্যে ১ আগস্টের সমাবেশ সফল করতে নগরবাসীর প্রতি আহ্বান জানান।

প্রেস বিজ্ঞপ্তি