উপজেলা নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলায় মঙ্গলবার বিএনপি আধবেলা হরতালের ডাক দেয়।
সকাল থেকেই সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। যানবাহনের অভাবে অফিসগামী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিএনপির নেতাকর্মীরা সকাল থেকেই উপজেলার বিভিন্ন স্থানে পিকেটিং করেন।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলার বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
[b]চুয়াডাঙ্গা, ১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]