মহান মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শহীদের রক্তের সঙ্গে বেইমানি করেছেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

মঙ্গলবার বেলা ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘বৃহত্তর কুমিল্লার কৃতী সন্তান’ ডাইরেক্টরির প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

কামরুল ইসলাম বলেন, শহীদদের সংখ্যা নিয়ে পাকিস্তান বরাবরই বিভ্রান্তি ছড়িয়ে আসছে। খালেদার কথায় এরই প্রতিধ্বনি পাওয়া গেলো।

খাদ্যমন্ত্রী বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এদেশীয় যে রাজাকার-আলবদররা যড়যন্ত্র করেছিলো, সেই মুক্তিযুদ্ধবিরোধীরা আবার সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে।

পাকবাহিনী মুক্তিযোদ্ধাবিরোধী গোষ্ঠীকে নিয়ে দেশের কবি-সাহিত্যিক-সাংবাদিক-বুদ্ধিজীবীসহ ৩০ লাখ মানুষকে হত্যা করেছিলো। তাদের বিরুদ্ধে আমরা যেমন লড়াই করে স্বাধীন করেছি, সেই মনোবল নিয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

এমএম