আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন আমরা ধর্মপরায়ণ- ধর্মান্ধ নয়। ধর্ম যার যার- রাষ্ট্র সবার। কখনোই কোনো প্রধানমন্ত্রীর মাধ্যমে বাংলাদেশে ধর্ম প্রচার হয়নি। আওয়ামী লীগের মাধ্যমেই ধর্ম প্রচার হয়। স্বার্থান্বেষীমহল ধর্মকে ব্যবহার করে ফায়দা লোটার চেষ্টা করছে।

শনিবার সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উপলক্ষে ‌আয়োজিত র‌্যালি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বিএনপি-জামায়াতের প্রতি ইঙ্গিত করে আমু বলেন, তাদের আন্দোলনের কর্মসূচি মানেই মানুষের জীবন নেয়া।এ কারণে তাদের আন্দোলন মানুষ সমর্থন করেনি। তাই তারা জনসম্পৃক্ততা হারিয়ে প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টায় মেতে উঠেছে।

আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইডিইবির সাধারণ সম্পাদক শামছুর রহমান প্রমুখ।

এমআর/এসএইচ