বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন চীনের ন্যাশনাল পিপলস অব কংগ্রেসের ভাইস চেয়ারম্যান ইয়ান জুন কি এবং বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতসহ চীনের একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার রাত ৮টায় বিএনপি চেয়ারপাসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।  
বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য রিয়াজ রহমান এবং সাবিহ উদ্দিন আহমেদ।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দু’দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।
শমসের মুবিন চৌধুরী জানান, বাংলাদেশ-চায়না, ভারত ও মিয়ানমার যে অর্থনৈতিক করিডোর চালুর প্রস্তাব দিয়েছে তাকে খালেদা জিয়া স্বাগত জানিয়েছেন। গভীর সমুদ্র বন্দরে যদি এর সঙ্গে যুক্ত করা যায় তাহলে অর্থনীতি আরো মজবুত হবে।
এসময় চীনা প্রতিনিধি দল খালেদাকে চায়না সফরের আমন্ত্রণ জানান এবং তিনি তা গ্রহণ করে সময় মতো যাবেন বলে জানান।
পরে ডেমোক্রোসি ইন্টারন্যাশনালের একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেন।
[b]ঢাকা, ১৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]