নিউইয়র্কে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করেছে উত্তর আমেরিকায় বাঙালীদের অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশী-আমেরিকান ডেমোক্রেটিক সোসাইটি এবং তিতাস মাল্টি সার্ভিসেস। এ উপলক্ষে ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় মামুন’স টিউটোরিয়াল মিলনায়তনে গত ১১ ডিসেম্বর রোববার আলোচনা, লিগেল সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেমিনারে বক্তারা প্রবাসীদের অধিকার সমুন্নত রাখতে বক্তারা ইমিগ্রেশন, ধর্ম, বর্ণ মাইনরিটিদের অধিকার, চিকিৎসা ও শিক্ষা নিয়ে কথা বলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পঁয়তাল্লিশতম বিজয় দিবসে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত বাংলাদেশ একাত্তরের চেতনায় জেগে ওঠার সময় এসেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশী-আমেরিকান ডেমোক্রেটিক সোসাইটির প্রেসিডেন্ট শামীম আহমেদ এবং কীনোট স্পিকার ছিলেন তিতাস মাল্টি সার্ভিস’র প্রেসিডেন্ট মেহের চৌধুরী।রুহেল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাইকেল বেল্টজার, কেরল রবিনসন, কমিউনিটি এক্টিভিস্ট আবদুল মোসাব্বির, ফয়ছল আহমেদ চৌধুরী, মো. গিয়াস উদ্দিন, শাহ রাহিম শ্যামল, মশকুরুল হক, ইকবাল হোসেন, কবি আল ফয়েজ, ইঞ্জিনিয়ার মো. আবদুল খালেক প্রমুখ।
প্রবাসী শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশন করে।জনপ্রিয় শিল্পী জিল্লুর রহমান, বাবলী হক, শাহনাজ বেগম প্রমুখ সঙ্গীত পরিবেশন করেন।
সেলিম/নাজিব





