মুসলমানদের গুরুত্বপূর্ণ দায়িত্ব জানাযা থেকে গণগ্রেফতার সরকারের ইসলাম বিদ্বেষের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ।

আজাদ বলেন, "গায়েবানা নামাজে জানাযার মত একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের গণগ্রেফতারের মাধ্যমে সরকারের ইসলাম বিরোধী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে।"

বুধবার এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কথা জানান তিনি।

একইসাথে বুধবার দেশের বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত দলটির সর্বোচ্চ নেতা (আমির) মাওলানা মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাযায় অংশগ্রহণের পরে অনেক নেতা-কর্মীকে গ্রেফতারের নিন্দা জানিয়েছেন তিনি।

রাজশাহীতে আয়োজিত গায়েবানা জানাযার পর জামায়াতের আমীরসহ ৫৭ জন, সাতক্ষীরায় ৭ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮জন, গাইবান্ধায় ৪ জন, ঢাকার বায়তুল মোকাররমে তিন জনকে গ্রেফতার করে পুলিশ।

সারাদেশে জামায়াত ও ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান আজাদ।

এমআইএস