দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ এক শুভেচ্ছা বার্তার মাধ্যমে ছাত্রশিবির নেতৃবৃন্দ এই শুভেচ্ছা জানান।

এক যৌথ শুভেচ্ছা বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান ও সেক্রেটারী জেনারেল ইয়াছিন আরাফাত বলেন, এক মাসের পবিত্র রোজা পালনের পর খুশির বার্তা নিয়ে আসে ঈদ। এই ঈদ একদিকে আমাদেরকে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, পাপ-পঙ্কিলতা পরিত্যাগ করার শিক্ষা দেয়। অন্যদিকে আল্লাহর হুকুম অনুযায়ী সার্বিক জীবন পরিচালিত করে জুলুম, শোষন, দুর্নীতিমুক্ত একটি আদর্শ সমাজ গঠনে আত্মনিয়োগ করতে অনুপ্রাণিত করে।

ঈদের পবিত্রতাকে কাজে লাগিয়ে মানুষ অতীতের সকল দু:খ কষ্ট ও গ্লানি কাটিয়ে সুন্দরকে গ্রহন করার সুযোগ পায়। তবে যার যার অবস্থান থেকে সাধ্যমত সবার পাশে না দাঁড়ালে ঈদ আনন্দের পূর্ণতা পাবে না। তাই ধনী-গরীব বিভেদ ভুলে পবিত্র ঈদকে সুখময় করে তোলাই হোক আমাদের প্রত্যয়।

ঈদের আনন্দকে ঐক্যের সুদৃঢ় বন্ধনে পরিণত করে মুসলীম উম্মাহ সামনের দিকে এগিয়ে যাবে এটাই আমাদের কামনা। দেশবাসীকে ছাত্রশিবিরের পক্ষ থেকে আন্তরিক ঈদ শুভেচ্ছা জানাচ্ছি। নেতৃবৃন্দ দেশবাসীর সুখ, সমৃদ্ধি ও প্রশান্তি কামনায় মহান আল্লাহর কাছে দোয়া করেন।

এমই