সামরিক স্বৈরতান্ত্রিক এরশাদ বিরোধী ৯০’র ছাত্র গণআন্দোলনের শহীদ ডা. শামসুল আলম মিলন এর ২৯তম শাহাদাত বার্ষিকী ছিল আজ। এ উপলক্ষে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে তার কবরে এবং মিলন স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করা হয় এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খান, বহ্নিশিখা জামালী এবং ঢাকা মহানগর নেতা ইমরান হোসেন, হুমায়ুন মুজিব, রাবেয়া সুলতানা, জোনায়েদ হোসেন, অনিমেষ দাসসহ পার্টির কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন।
শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে নেতৃবৃন্দ ডা. মিলনের সংগ্রামী স্মৃতিকে ধারণ করে বিদ্যমান স্বৈরতান্ত্রিক দুঃশাসনের বিরুদ্ধে গণসংগ্রাম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রেসবিজ্ঞপ্তি/মামা





