স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাছিম বলেছেন, ‘আমি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য , কর্মী ও মন্ত্রী হিসেবে বলছি, ২০১৯ সালের আগে বাংলাদেশে কোন নির্বাচন হবে না। হওয়ার প্রশ্নই আসে না।
বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাছিম বলেন, ট্রান্সপারেন্সি ইন্টান্যাশনাল বাংলাদেশ(টিআইবি) ও সুশাসনের জন্য নাগরিক(সুজন) এদের কথা ও বিএনপি-জামায়াতের কথার মধ্যে কোন পার্থক্য নেই। তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিদেশীদের মাধ্যমে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে বিএনপি নেত্রী খালেদা জিয়া। আমাদের কোন বিজয়ের উল্লাস নেই। আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ আসছে। এদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।
আলোচনাসভায় দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে লাখো কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে সারা দেশকে দেখিয়ে দিতে হবে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোন দল নেই।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কায়সারের সভাপত্তিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম,স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ২০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
রাজনীতি
'২০১৯ সালের আগে বাংলাদেশে কোন নির্বাচন হবে না'
স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাছিম বলেছেন, ‘আমি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য , কর্মী ও মন্ত্রী হিসেবে বলছি, ২০১৯ সালের আগে বাংলাদেশে কোন নির্বাচন হবে না। হওয়ার প্রশ্নই আসে না





