সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্বারা দলীয় প্রচারণাকে আরো বাড়াতে এবং দলের বিভিন্ন কর্মকান্ড সম্বন্ধে সাধারণ মানুষকে আরো সহজ উপায়ে অবহিত করতে ও তাদের মতামত যাচাই করতে নতুন ওয়েবসাইট খুলছে বাংলাদেশ আওয়ামী লীগ ।
মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
দলের নতুন ওয়েবসাইট (www.albd.org), একটি ইউটিউব চ্যানেল (http://www.youtube.com/myalbd, একটি টুইটার অ্যাকাউন্ট (https://twitter.com/albd1949) এবং একটি ফেসবুক পেজ (www.facebook.com/awamileague.1949) চালু করা হয়েছে।
এই সকল পেজের সমস্ত আপডেট অর্থাৎ বিভিন্ন খবর, ছবি, ভিডিও সম্পূর্ণভাবে সংগঠনের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে এবং এর দায় বাংলাদেশ আওয়ামী লীগ বহন করবে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বর্তমানে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের নামে আরো অনেক পেজ চালু রয়েছে এবং সেসব পেজ থেকে বিভিন্ন রকমের বিভ্রান্তিমুলক তথ্য দেওয়া হচ্ছে। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই সকল পেজগুলোর সাথে বাংলাদেশ আওয়ামী লীগের কোন সম্পৃক্ততা নেই এবং পেজগুলোর কোনোপ্রকার কার্যক্রমের দায়ভার দল বহন করবে না।
রাজনীতি
নতুন ওয়েবসাইট খুলছে আওয়ামী লীগ
সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্বারা দলীয় প্রচারণাকে আরো বাড়াতে এবং দলের বিভিন্ন কর্মকান্ড সম্বন্ধে সাধারণ মানুষকে আরো সহজ উপায়ে অবহিত করতে ও তাদের মতামত যাচাই করতে নতুন ওয়েবসাইট খুলছে বাংলাদেশ আওয়ামী লীগ।





