বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন।
দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করবেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
৪ দিনের জাপান সফর নিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার শনিবারের সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে দেওয়া বক্তব্যের জবাব দিতেই ফখরুলের এ সংবাদ সম্মেলন আয়োজন বলে মনে করা হচ্ছে।
[b]ঢাকা, ১ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]