মস্তিষ্কে রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়া সাবেক সিটি মেয়র ও বরিশাল সদর আসনের এমপি শওকত হোসেন হিরনের অস্ত্রোপচার সফল হয়েছে। এখন তাকে রাজধানীর এ্যাপেলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন। অবস্থার উন্নতি হলে চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেয়া হবে বলে জানিয়েছেন এপিএস অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জানান।
মঞ্জুরুল আরো জানান, রোরবার বেলা আড়াইটার দিকে অ্যাপোলো হাসপাতালের চিকিৎসকরা তিন ঘণ্টা ধরে অস্ত্রোপচার করে হিরনের মস্তিষ্কের রক্তক্ষরণ বন্ধ করেন। এরপর থেকে নিবির পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। চিকিৎসকরা ৭২ ঘণ্টা তাকে পর্যবেক্ষণ করবেন। ইতিমধ্যেই সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে হিরনের রিপোর্ট নিয়ে কথা হয়েছে।
তারা জানিয়েছেন, রোগীর যে অবস্থা তাতে কোনো মতেই বিমানে ওঠানো ঠিক হবে না। তাই ৭২ ঘণ্টা পর্যন্ত তাদের অপেক্ষা করতে হচ্ছে।
শনিবার রাতে বরিশাল ক্লাবের সামনে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান ও মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হন এমপি হিরন।
[b]ঢাকা, ২৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]