২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে যারা ষড়যন্ত্র করেছে তাদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে (ডিআরইউ) ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) আয়োজিত “পিলখানায় ৫৭ জন দেশপ্রেমিক চৌকস শহীদ সেনা অফিসারদের স্মরণে” এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
পিলখানা হত্যাকাণ্ডের পেছনে বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া কলকাঠি নেড়েছেন বলেও দাবি করেছেন খাদ্যমন্ত্রী। হত্যাকাণ্ডের দিন খালেদা জিয়ার অবস্থান থেকেই এর প্রমাণ পাওয়া যায় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তা হত্যার নেপথ্যে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি ইন্ধন যুগিয়েছে। এ হত্যাকাণ্ডের পিছনে বিএনপির সাবেক এমপি সালাউদ্দিন কাদের চৌধুরী ও নাসির উদ্দিন পিন্টুর হাত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরো বলেন, প্রতিহিংসা নিয়ে কাউকে অভিযুক্ত করিনি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ বিচারগুলো হয়েছে। তবে কোনো রাজনৈতিক তকমা লাগানো ব্যাক্তি দোষী হলে তারও বিচার করা হবে।
আয়োজক সংগঠনের চেয়ারম্যান মোস্তাক আহমেদ ভাসানীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব: ) আবদুর রশীদ, কৃষক লীগের সহ-সভাপতি এম এ করিম প্রমুখ।
[b]ঢাকা,এমআর,২৫ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
রাজনীতি
পিলখানা হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারীদেরও বিচার করা হবে: কামরুল
২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে যারা ষড়যন্ত্র করেছে তাদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে (ডিআরইউ) ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) আয়োজিত “পিলখানায়





