নেদারল্যান্ডসে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত বলেছে, বাংলাদেশে সরকারের বিরুদ্ধে করা ‘গণহত্যা ও মানবতাবিরোধী’ অপরাধের অভিযোগের কোনো আইনগত ভিত্তি নেই। সম্প্রতি এক চিঠির মাধ্যমে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আইসিসির কৌঁসুলি পাতাও বেনসুদা এ মত দেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
বুধবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আইসিসির চিঠির তথ্য জানানো হয়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৩ সাল থেকে জামায়াত-বিএনপি চক্র আন্তর্জাতিক আদালতে এ অভিযোগ করে আসছিল।
আদালতের সাম্প্রতিক এ মতামত আবার প্রমাণ করল যে বিএনপি-জামায়াত ও তাদের সহযোগী গোষ্ঠী স্বাধীন বাংলাদেশ ও বাঙালি জাতির বিরুদ্ধে জঘন্য মিথ্যাচারে লিপ্ত রয়েছে।
বিশেষ করে স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামী ১৯৭১ সালে তাদের মানবতাবিরোধী অপরাধসহ সব কৃতকর্ম ধামাচাপা দেওয়ার জন্যই এ ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
এমআর





