ক্ষমতা জবর দখলকারীদের ব্যাপারে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহবান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটা জনগণের জন্য খুবই দুর্ভাগ্যজনক যে, তাদেরকে ক্ষমতা জবর দখলকারীদের কাছ থেকে গণতন্ত্রের ‘নসিহত’ শুনতে হয়।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শনিবার বিকেলে গণভবনে আওয়ামী লীগ জাতীয় কমিটির সভায় সূচনা বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, দেশের জনগণের জন্য এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, তাদেরকে অবৈধভাবে ক্ষমতা দখলকারী এবং ক্ষমতার অপব্যবহার করে দল গঠনকারীদের কাছ থেকে গণতন্ত্রের ছবক শুনতে হয়। দেশবাসীকে তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে গণতন্ত্র নেই বলে যারা বিদেশীদের কাছে অভিযোগ করেছে এ দেশে তাদের কোন স্থান নেই।

তিনি দৃঢ়তার সাথে বলেন, ‘বিদেশীদের কাছে অহেতুক কান্নাকাটি করে কোনো লাভ নেই। যারা যুদ্ধাপরাধীদের মদদ দেয়, জনগণকে পুড়িয়ে মারে, বিপুলসংখ্যক মানুষের সাথে ছিনিমিনি খেলে এবং জনগণের অর্থ ও সম্পদ লুট করে অবশ্যই তাদের ধরা হবে।’

এসএম