টানা অবরোধের ২২তম দিনে রাজধানীসহ সারাদেশে মিছিল, সড়ক অবরোধ ও সমাবেশ করেছে ছাত্রশিবির।
কর্মসূচি পালনকালে পুলিশ হামলা চালিয়ে ১৫জন নেতাকর্মীকে আহত করেছে। গ্রেপ্তার করেছে ৩৬জন নেতাকর্মীকে।
অবরোধ কর্মসূচি পালন কালে শিবির নেতৃবৃন্দ বলেন, মিথ্যার উপর টিকে থাকা আওয়ামী লীগ সত্যকে চরম ভাবে ভয় পাচ্ছে। সত্য ও ন্যায় প্রকাশ হওয়ার ভয়ে ইতিমধ্যেই আইন করে ও নিপিড়ণ চালিয়ে দেশের গণমাধ্যমের স্বাধীন ভাবে মত প্রকাশের অধিকার কেঁড়ে নিয়েছে।
অন্যদিকে সত্য বলে গোমর ফাঁস করে দেয়ায় মামলা করারও হুমকি দিচ্ছেন আওয়ামী নেতারা। বিরোধী দলের নেতাকর্মীদের যা ইচ্ছা বলে যাচ্ছে কিন্তু নিজেদের সামান্য কুকীর্তি তুলে ধরতেই আতে ঘাঁ লাগছে তাদের। এটা সাহসীকতা নয় বরং চরম কাপুরুষতার বহিঃপ্রকাশ।
দেশবাসী এই ভন্ড, মিথ্যাবাদী, কাপুরুষদের আর ক্ষমতায় দেখতে চায়না। আমরা বলব, সময় থাকতে শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা ত্যাগ করুন। অন্যথায় বেশি দিন মিথ্যার উপর দাঁড়িয়ে থাকতে পারবেন না। কারণ মিথ্যার একমাত্র পরিণতি ধ্বংস।
ঢাকা মহানগরী উত্তর
অনির্দিষ্টকালের অবরোধের ২২তম দিনে রাজধানীর বাড্ডায় মিছিল ও অবরোধ করে ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের নেতাকর্মীরা। সকাল সাড়ে ৮টায় মহানগরী উত্তরের শিক্ষা সম্পাদক আব্দুল হালিমের নেতৃত্বে উত্তর বাড্ডায় মিছিল অবরোধ করে শিবির নেতাকর্মীরা।
গাজীপুর মহানগরী
টানা অবরোধের ২২তম দিনে গাজীপুর মহানগর শিবিরের সভাপতি ফুয়াদ হাসান পল্লবের নেতৃত্বে টঙ্গিতে রেল লাইন অবরোধ করে শিবির কর্মীরা।
অন্যদিকে মহানগর সেক্রেটারী আহমেদ ইমতিয়াজ এর নেতৃত্বে সকালে বড়বাড়িতে ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে নেতাকর্মীরা।
রংপুর মহানগরী
অনির্দিষ্টকালের টানা অবরোধের ২২তম দিনে নগরীর মাহিগঞ্জ এলাকায় (রংপুর-গাইবান্ধা) মহাসড়ক অবরোধ করে, বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির রংপুর মহানগরী শাখা। এতে নেতৃত্বদেন শাখা সভাপতি আল আমিন।
চট্টগ্রাম মহানগরী উত্তর
নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে হরতালের সমর্থনে নগরীর দেওয়ান বাজার, কোতোয়ালী, বাকলিয়া,চান্দগাঁও,পাঁচলাইশ, মুরাদপুর সহ বিভিন্ন এলাকায় মিছিল অবরোধ করে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তর শাখার নেতার্মীরা। এতে নেতৃত্বদেন শিবির নেতা আব্দুল আজিজ, মাহবুবুর রহমান, এম.আর ভুঁইয়াসহ স্থানীয় নেতাকর্মীরা।
চট্টগ্রাম মহানগরী দক্ষিণ
ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক, চট্টগ্রাম মহানগরী শিবিরের সাবেক সভাপতি ফয়সাল মো: ইউনুস ও দক্ষিণ জেলা শিবির সভাপতি তারেক হোসাইনসহ নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ছাত্রশিবিরের ডাকে বৃহত্তর চট্টগ্রামে ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে মিছিল করেছে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণ। সকাল ৮টায় নগরীর ইপিজেড় এলকায় মহানগরী দক্ষিণের শিক্ষা সম্পাদক আবু সাদাত আহমেদ নুহের নেতৃত্বে অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া শহর
লাগাতার অবরোধে ২য় দিনে কুষ্টিয়া শহরের উপজেলা রোডে মিছিল অবরোধ করে কুষ্টিয়া শহর শিবিরের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন শহর শিবিরের অফিস সম্পাদক হাফেজ উসমান গণি।
এসএইচ





