বরিশাল-৫ আসনের সংসদ সদস্য শওকত হোসেন হিরণকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার রাত ৮ টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সিঙ্গাপুরগামী একটি বিমান তাকে নিয়ে রওয়ানা দেয়।
বরিশাল নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফজালুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
আফজাল আরও জানান, শওকত হোসেন হিরণের সঙ্গে তার স্ত্রী জেবুন্নেছা আফরোজ, অ্যাপোলো হাসপাতালের একজন চিকিৎসক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ইসাহাক আলী খান পান্না রয়েছেন।
বরিশাল ক্লাব মাঠে পড়ে গিয়ে মস্তিস্কে রক্তক্ষরণ হলে হিরণকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করা হয়। সেখানে দুপুর আড়াইটায় তার অস্ত্রোপচার করা হয়। অবস্থার অবনতি হওয়ায় রবিবার রাতেই তাকে ঢাকার অ্যাপোলে হাসপাতালে ভর্তি করা হয়।
[b]ঢাকা, ২৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
হিরণকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে প্রেরণ
বরিশাল-৫ আসনের সংসদ সদস্য শওকত হোসেন হিরণকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়েছে।সোমবার রাত ৮ টার দিকে শাহজালাল





