বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দফতরের সমন্বয়কারী ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটের পূর্বঘোষিত ‘কালো পতাকা’ মিছিল কর্মসুচির অনুমতি না দেওয়ায় রাজধানীর প্রতিটি ওয়ার্ডে এ কর্মসূচি পালন করা হবে। তবে সারাদেশে জেলা পর্যায়ে কর্মসূচি আগের মতোই পালিত হবে।
মঙ্গলবার সন্ধ্যায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই বিকল্প কর্মসূচির কথা জানান।
রিপন বলেন, ৫ জানুয়ারির অপর্যবেক্ষকযোগ্য ও ভোট বর্জনে’র নির্বাচনের মাধ্যমে দশম সংসদ অধিবেশন বসছে বুধবার। এর মাধ্যমে ৩৮ বছর পর আবারো গণতন্ত্রকে হত্যা করা হলো। তখনকার বাকশালের সঙ্গে পার্থক্য হলো এখন বহুদলীয় গণতন্ত্র বিদ্যমান বটে, গণমাধ্যমও আছে কিন্তু নেই মত প্রকাশের স্বাধীনতা।
বিরোধী দল দমনে পুলিশ বাহিনীকে নগ্নভাবে ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগ করে রিপন বলেন, সরকার দেশকে পুলিশ বাহিনীতে পরিনত করছে। এর মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে ধুলিসাৎ করে দেয়া হয়েছে।
তিনি বলেন, জাতিসংঘ থেকে শুরু করে সব আন্তর্জাতিক সম্প্রদায় নির্বাচন অগ্রহনযোগ্য হয়েছে। এজন্য সংলাপের মাধ্যমে একটি গ্রহনযোগ্য নির্বাচনের পথ উন্মুক্ত করার পরামর্শ দেয়া হয়েছে।
‘বিএনপি সংঘাতে বিশ্বাস করে না। কার্যকর সংলাপে সমস্যা সমাধানে আমরা সবসময়ই আগ্রহী।’
সংবাদ সম্মেলনে দলের শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান, আসাদুল করিম শাহীন, যুবদল নেতা সৈয়দ আবেদীন প্রিন্স প্রমূখ।
ঢাকা, এমএইচ, ২৮ জানুয়ারি (টাইম নিউজবিডি.কম)
রাজনীতি
১৯ দলীয় জোটের কর্মসূচি পালিত হবে রাজধানীর প্রতিটি ওয়ার্ডে: রিপন