জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, সরকার কিংবা বিরোধী যেকোনো দলে থাকলেও আমি মনে করি এ সরকার ইনশাআল্লাহ আগামী ৫ বছর থাকবে। তবে সরকার চাইলে মধ্যবর্তী নির্বাচন দিতে পারে।
রোববার দুপুরে কুড়িগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন এই প্রবীন নেতা। এরশাদ বলেন,বিগত ১০ম জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে। সংসদ বসছে এবং চলবে।
উপজেলা নির্বাচনে ফলাফল বিপর্যয়ের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি কোনো জাতীয় নির্বাচন নয়। অর্থাৎ লাঙ্গল প্রতীকের নির্বাচন নয়। তাই দলীয় প্রার্থীদের পরাজয় নিয়ে চিন্তা করি না। সামনে যে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে সে লক্ষ্যে কাজ করছি।
সকাল সাড়ে ১১টায় তিনি রংপুর থেকে অনির্ধারিত একটি প্রোগ্রামে কুড়িগ্রাম যাত্রাকালে সার্কিট হাউসে এসে পৌঁছলে জেলার তাজুল চৌধুরী ও সফিকুল চৌধুরী গ্রুপের সমর্থকদের মধ্যে হট্টগোল বেধে যায়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এরশাদের সফরসঙ্গী হিসেবে ছিলেন এড.সালাউদ্দিন কাদেরী,পিএস মেজর (অব:) আব্দুল খালেক,সফিকুল চৌধুরী প্রমুখ।
[b]ঢাকা, ২৩ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
রাজনীতি
এ সরকার ইনশাআল্লাহ আগামী ৫ বছর থাকবে: এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, সরকার কিংবা বিরোধী যেকোনো দলে থাকলেও আমি মনে করি এ সরকার ইনশাআল্লাহ আগামী ৫ বছর থাকবে। তবে সরকার চাইলে মধ্যবর্তী নির্বাচন দিতে পারে।





