যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ  বিএনপির ৬৪ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে রাজধানীর লালমাটিয়া আলালের বাসা থেকে তাদের আটক করা হয়।  

জানা গেছে, সকালে স্থানীয় বিএনপির নেতাকর্মী তার বাসায় দেখা করতে আসেন। তারা বের হয়ে যাওয়ার সময় মোহাম্মদপুর থানা পুলিশ তাদের আটক করে।

তবে মোহাম্মদপুর জোনের এসি রাজিব বলেন, নাশকতার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে।

 

 

জেইউ, জেএ