টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কৃতি সন্তান রায়হান কবির রানা বঙ্গবন্ধু প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গত ২৮ ডিসেম্বর তারিখে বঙ্গবন্ধু প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির বিশেষ সভার সিদ্ধান্ত মোতাবেক তাকে বঙ্গবন্ধু প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

রায়হান কবির রানা ১৯৮৪ সালের ১১ এপ্রিল জন্মগ্রহণ করেন। তিনি এলেঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি,  নগরবাড়ী কৃষি কলেজ হতে কৃষি ডিপ্লোমা ও ঢাকা শেরেবাংলা নগর বিশ্ববিদ্যালয় হতে বিএজি পাশ করেন।

তিনি বঙ্গবন্ধু স্মৃতি সংসদের কালিহাতী উপজেলার সভাপতি হিসেবে ২০০৩ সালে রাজনীতি শুরু করেন। ২০০৪ সালে বাংড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, ২০০৬ সালের কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ডের সদস্য সচিব, ২০০৮ সালে টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক কমিটির সদস্য, ২০১৩ সালে বঙ্গবন্ধু প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ২০১৪ সালে বঙ্গবন্ধু প্রজন্ম লীগ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি নির্বাচিত হন।

এসএইচ