ইমরান এইচ সরকার বলেছেন,২০১৩ সালের ৮ই ফেব্রুয়ারি যারা গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে শপথ নিয়েছিলেন, তাদের অনেকে এখন বলছেন,গণজাগরণ মঞ্চের দরকার নেই। আসলে তাদের এখন দরকার হেফাজতে ইসলাম ও জামায়াতে ইসলাম।
শুক্রবার বিকালে শাহবাগে জাদুঘরের উত্তর পাশে এক সমাবেশ তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কাউকে ক্ষমতায় নিতে বা ক্ষমতা থেকে ফেলতে গণজাগরণ মঞ্চ তৈরি হয়নি। এই মঞ্চ কারও প্রয়োজনে তৈরি হয়নি তাই কারও প্রয়োজনে ঘরে ফিরেও যাবে না।
পুলিশ লেলিয়ে ভয় দেখিয়ে কোন লাভ হবে না মন্তব্য করে ইমরান বলেন,ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত গণজাগরণ মঞ্চ ঘরে ফিরে যাবে না। আমরা প্রতিশ্রুতি মোতাবেক ছয় দফা আদায় করবই। আমাদের বির্তকিত করার জন্য হামলা চালানো হচ্ছে। এগুলো বন্ধ করুন।
তিনি সরকারের উদ্দেশ্যে বলেন,জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়কে কেন্দ্র করে জামায়াত-শিবির যাতে কোন তান্ডব চালাতে না পারে এ জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন।
এদিকে,গণজাগরণ মঞ্চের কর্মী শিশিরের ওপর হামলা,কর্মী-সংগঠকদের নামে মামলা প্রত্যাহার ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কামাল পাশার নেতৃত্বাধীন গণজাগরণ মঞ্চের আরেক অংশ। সমাবেশে কামাল পাশা চৌধুরী বলেন,যতদিন পর্যন্ত দেশে একজন রাজাকার থাকবে,তত দিন আমরা লড়াই চালিয়ে যাব।
তার আগে বিকাল চারটায় তারা একটি মিছিল বের করেন। মিছিলটি শাহবাগ থেকে চারুকলা হয়ে আবারও শাহবাগে গিয়ে সমাবেশে মিলিত হয়।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউবিডি.কম) // জেএ[/b]
রাজনীতি
'তাদের দরকার জামায়াত ও হেফাজত'
ইমরান এইচ সরকার বলেছেন,২০১৩ সালের ৮ই ফেব্রুয়ারি যারা গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে শপথ নিয়েছিলেন, তাদের অনেকে এখন বলছেন,গণজাগরণ মঞ্চের দরকার নেই। আসলে তাদের এখন দরকার হেফাজতে ইসলাম ও জামায়াতে ইসলাম





