শওকত হোসেন নিলুর নেতৃত্বাধীন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আবারো ভাঙল।

আজ বুধবার বিকেলে দল থেকে পদত্যাগ করেছেন দলটির মহাসচিব আব্দুল হাই মন্ডল।

এনপিপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মোস্তফা কামাল বাদল জানান, বুধবার বিকেলে এনপিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সাধারণ সম্পাদক আব্দুল হাই মণ্ডল।

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি নির্বাচনকালীন সরকারের রূপরেখা তুলে ধরে সংবাদ সম্মেলন করেন শওকত হোসেন নিলু। কিন্তু সেদিন আব্দুল হাই মন্ডল প্রেসক্লাবে উপস্থিত ছিলেন না। ফলে ওইদিন থেকে তার পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

এরআগে জোটকে না জানিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইফতার মাহফিলে নিলুর অংশ নেয়া এবং ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের অংশগ্রহণ না করার সিদ্ধান্তকে কেন্দ্র করে মতদ্বন্দ্বে পাল্টাপাল্টি বহিষ্কারের মধ্য দিয়ে এনপিপি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। বিএনপি জোটও তখন নিলুকে জোট থেকে অব্যাহতি দেয়। তৎকালীন মহাসচিব ড. ফরিদুজ্জামান ফরহাদ চেয়ারম্যান নিলুকে বহিষ্কার করে নতুন এনপিপি গঠন করে বিএনপি জোটে থেকে যান।

অন্যদিকে, নিলু মহাসচিব ফরহাদকে বহিষ্কার করে আব্দুল হাই মন্ডলকে নতুন মহাসচিব করেন এবং বিএনপি জোট থেকে বের হয়ে পরবর্তীতে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) নামে নতুন জোট গঠন করেন। এরইমধ্যে আজকে আবারো এনপিপি থেকে পদত্যাগ করলে মহাসচিব আব্দুল হাই মন্ডল।

এমই