গণতন্ত্র প্রতিষ্ঠা ও জাতীয় ঐক্যের মাধ্যমে জঙ্গীবাদ মোকাবেলা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও বিএন পির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা এ্যাড. আসাদুজ্জামান আসাদ।

শুক্রবার বিকালে শৈলকুপার বারইপাড়ার নিজ বাসভবনে এক কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন জঙ্গীবাদ দমনে বিএনপির অবস্থান কঠোর। দেশে গণতন্ত্র নেই বলেই জঙ্গীবাদিরা মাথা চাড়া দিচ্ছে, জঙ্গীবাদ মোকাবেলায় সকলের ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

শৈলকুপা উপজেলা বিএনপির সহ সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক হুমায়ন বাবর ফিরোজ, পৌর বিএনপির সাধারন সম্পাদক আবু রেজা সিদ্দিক চুন্নি, ঝিনাইদহ জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ওসমান আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আমজাদ হোসেন, পৌর বিএনপির সাংগাঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলু, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করিম আলাল বিশ্বাস, নজরুল ইসলাম জোয়াদ্দার, আব্দুল বারী মোল্যা, যুবদল নেতা আমিরুল ইসলাম প্রমূখ।

এসএম