মানব সেবায় বিশেষ অবদান রাখায় মাদার তেরেসা (সাইনিং পারসোনালিটি) এওয়ার্ড-২০১৪ পেয়েছেন গাইবান্ধা জেলার মো. আব্দুল করিম। তিনি গাইবান্ধা জেলার সদর থানার ১ নং ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
বুধবার রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত শিল্পকলা একাডেমিতে ‘জীবনের জন্য জীবন ফাউন্ডেশন’ আয়োজিত এক গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেয়া হয়।
আব্দুল করিমের পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার বড় ছেলে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রভাষক মুজাহিদ মাসুম।
বিচারতি শিকদার মুকবুল হকের সভাপতিত্বে ‘মুক্তিযুদ্ধ; স্বাধীনতা, মানবাধিকার: প্রেক্ষিক বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভা ও গুনীজন সংবদ্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বিচারপতি জয়নুল আবেদীন।
মো. আব্দুল করিম ১৯৬০ সালে গাইবান্ধার সদর উপজেলার ১ নং লক্ষীপুর ইউনিয়নের গোবিন্দপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। পিতার নাম মৃত নজিব উদ্দিন। তিনি ১৯৭৭ সালে এসএসসি ও ১৯৭৯ সালে এইচএসসি পাশ করেন। পরে তিনি গাইবান্ধা সরকারী কলেজে বিএ শ্রেনীতে অধ্যয়ন করেন।
ব্যক্তি জীবনে মিষ্টভাষী আব্দুল করিম কুপতলা আমেনীয়া মাদ্রাসায় শিক্ষকতা করছেন। তিনি মানব কল্যাণব্রতী একজন মানুষ। তিনি গাইবান্ধা জেলাসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে মসজিদ, মাদ্রাসা নির্মাণে একজন উদ্যোক্তা।
তিনি জেলায় ২৭ টি মসজিদ, অযুখানা ১৬টিসহ হেফজখানা নির্মাণে কাজ করেছেন। শিক্ষানুরাগী হিসেবে তিনি মাদ্রাসা, বেসরকারি স্কুল প্রতিষ্ঠা ও নির্মাণে কাজ অগ্রণী ভূমিকা পালন করেছেন।
রাজনৈতিক জীবনে তিনি গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৫ মার্চ গাইবান্ধা সদর উপজেলা নির্বাচনে দোয়াত-কলম প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন।
[b]ঢাকা, জেইউ// ৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
মাদার তেরেসা এওয়ার্ড পেলেন গাইবান্ধার আব্দুল করিম
মানব সেবায় বিশেষ অবদান রাখায় মাদার তেরেসা (সাইনিং পারসোনালিটি) এওয়ার্ড-২০১৪ পেয়েছেন গাইবান্ধা জেলার মো. আব্দুল করিম। তিনি গাইবান্ধা জেলার সদর থানার ১ নং ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।





