প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের গ্যারান্টি চান বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, ‘উন্নয়ন বাজেট দুই-তৃতীয়াংশ না হলে তা জনবান্ধব হবে না। ঘাটতি বাজেট দিয়ে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা কি করে বাস্তবায়ন করা হবে— এটা পরিষ্কার করার গ্যারান্টি দিতে হবে।’

রাজধানীর কুড়িলে দলীয় কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সরকারের ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় এ কথা বলেন বি. চৌধুরী।

বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘পদ্মা সেতুর জন্য বাজেটের বিশাল একটি অংশ বরাদ্দ রাখা হয়েছে। কিন্তু এ খাতে দুর্নীতি হলে তা গ্রহণযোগ্য হবে না। জনগণের কাছে আয়-ব্যয়ের হিসাব দিতে হবে।’

এএইচ