জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক গোলাম আজমকে এই মুহূর্তে মুক্তি দিয়ে জীবন সায়াহ্নে পরিবারের তত্ত্বাবধানে উন্নত চিকিৎসার সুযোগ দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটরি ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ।
আজ বৃহস্পতবিার এক বিবৃতিতে এ আহবান জানান তিনি।
তিনি বলেন, বিশ্বনন্দিত ইসলামী চিন্তাবিদ, ভাষা আন্দোলনের নেতা, ডাকসুর সাবেক জিএস, তত্ত্বাবধায়ক সরকারের রূপকার অধ্যাপক গোলাম আযমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তাকে আইসিইউতে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। তার রক্তচাপ বিপদজনক স্তরে নেমে এসেছে। শরীরের পেছনের অংশে ক্ষত সৃষ্টি হয়েছে এবং শরীরের নিন্মাংশ অবশ হয়ে গিয়েছে।
তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। গুরুতর অসুস্থতার খবরে তার পরিবার-পরিজনসহ বাংলাদেশের জনগণ ও মুসলিম বিশ্বের সকলেই গভীরভাবে উদ্বিগ্ন। তাকে মুক্তি দিয়ে জীবনের এই কঠিন মুহূর্তে মুক্ত পরিবেশে পরিবারের তত্ত্বাবধানে উন্নত চিকিৎসার সুযোগ প্রদান করা প্রয়োজন।
তাকে এই মুহূর্তে মুক্তি প্রদান করে পরিবারের তত্ত্বাবধানে উন্নত চিকিৎসার সুযোগ দেয়ার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি এবং তার সুস্থতার জন্য দোয়া করার জন্য দেশের জনগণ ও বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশী ভাই-বোনদের ও মুসলিম বিশ্বের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।
জেএ





