এরশাদের নেতৃত্বে শুরু হয়েছে জাতীয় পার্টির প্রেসিডিয়াম বৈঠক। দুপুর পৌনে ১২ টায় বনানীর প্রেসিডিয়াম কার্যালয়ে শুরু হওয়া এই বৈঠকে ৩৭ জন প্রেসিডিয়াম সদস্যের মধ্যে এখন পর্যন্ত উপস্থিত হয়েছেন ২৫ জন।
উপস্থিত প্রেসিডিয়াম সদস্যরা হলেন, রুহুল আমীন হাওলাদার, জিএম কাদের, ফয়সাল চিশতি, এম এ সাত্তার, আবুল কাশেম, সৈয়দ আবুল হোসেন বাবলা, মাসুদ রানা, মাসুদ পারভেজ, সোহেল রানা, এম এ মান্নান, শুনীল শুভরায়, হাজি সাইফুদ্দিন মিলন, তাজ রহমান ও আজম খানসহ প্রমুখ নেতারা।
তবে এখনও উপস্থিত হননি বেগম রওশন এরশাদ, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মশিউর রহমান রাঙা, মুজিবুল হক চুন্নু, তাজুল ইসলাম, ফখরুল ইনাম ও সালমা ইসলাম, জিয়াউদ্দিন বাবলু।
বৈঠক শেষে প্রেসব্রিফিং করবেন জিএম কাদের ও রুহুল আমিন হাওলাদার।
এমএইচ





