রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটে চলছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের জেলা প্রতিনিধি সম্মেলন।
আজ শুক্রবার সকাল ১০ টায় সম্মেলনের কার্যক্রম শুরু হয়। কেন্দ্রীয় নেত্রীবৃন্ধসহ দেশের ৭৮টি সাংঠনিক জেলা থেকে নেত্রীরা যোগ দিয়েছেন এই সম্মেলনে। বিভিন্ন জেলা নেত্রীরা বক্তব্য দিচ্ছেন এখন।
সম্মেলনের সভাপতিত্ব করছেন সংগঠনটির সভাপতি আফরোজা আব্বাস। পরিচালনার দায়িত্বে আছেন সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত আসছে,,,,





