এখন তো দেখি সবাই আওয়ামী লীগ করে। প্রশাসনে আওয়ামী লীগ, পুলিশেও আওয়ামী লীগ। রাজনীতিতে এখন সবাই আওয়ামী লীগ বলে মন্তব্য করেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান।
যারা জামাতের সাথে আঁতাত করে চলে তারা আওয়ামী লীগের মুখপাত্র হতে চায়।
আজ শনিবার দুপুরে শহরের খানপুর এলাকায় ৩শ বিশিষ্ট হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত শোকসভায় তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেছেন, ভুল হলে ক্ষমা চাই। কিন্তু নারায়ণগঞ্জ নিয়ে খেলতে আসবেন না। নারায়ণগঞ্জ আওয়ামী লীগে যারা খোঁচা দিচ্ছেন তাদের নারায়ণগঞ্জ সম্পর্কে কোন ধারণাই নাই। আমি শামীম ওসমান আপোস করবো না, কাউকে ছাড় দেবো না।
তিনি বলেন, আগেও ষড়যন্ত্র হয়েছে এখনো সেম ষড়যন্ত্র চলছে। আমি ভিক্টিম তো তাই একটু বেশি গন্ধ পাই। অনেক ধৈর্য্য ধরছি তার মানে এই না যে সবসময় ধৈর্য্য ধরে থাকবো।
আওয়ামী লীগের সাচ্চা নেতাকর্মীর গায়ে যদি কেউ আচড় দেয় তাহলে তার জবাব দেওয়া আমার দায়িত্ব। কারো মুখোশ উন্মোচন করতে আমার সময় লাগবে না।
স্বাধীনতা চিকিৎসা পরিষদের (স্বাচিপ) জেলা শাখার উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে এ আয়োজন করা হয়।
এএস





