বহিষ্কৃত চার নেতা হচ্ছেন- উপজেলা বিএনপির সহসভাপতি নাজমুল ইসলাম রুহেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমদ, উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক খায়রুল আমিন আজাদ এবং দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফিজ আরব খান।

রোববার (২৬ জলাই) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিলেট জেলাধীন বিশ্বনাথ উপজেলা বিএনপির সহসভাপতি নাজমুল ইসলাম রুহেল, বিশ্বনাথ পৌর বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমদ, বিশ্বনাথ উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক খায়রুল আমীন আজাদ এবং দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফিজ আরব খানকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

এন